1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকায় ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকায় ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার

 

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে অভিযান চালিয়ে বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতের নাম সোহেল রানা (৩৪)। তিনি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদীর শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে যে সরকারবিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com