1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‎শিবগঞ্জে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নেতৃত্বে শো-ডাউন ও গণসংযোগ  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‎শিবগঞ্জে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নেতৃত্বে শো-ডাউন ও গণসংযোগ 

‎মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার

‎বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নেতৃত্বে রবিবার (১৯অক্টোবর ২০২৫ ইং) কিচক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, শো-ডাউন ও নির্বাচনী প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়।

‎এই কর্মসূচিতে কিচক বাজার থেকে শুরু করে গাদুরহাট এবং শোলাগাড়ি বাজার ও সোনারপাড়া বাজার পর্যন্ত মোটরসাইকেল ও মাইক্রোবাস বহর নিয়ে বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

‎অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের হাতে হাতে দাঁড়িপাল্লা প্রতীক প্রচারপত্র তুলে দেন। তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

‎এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতাকর্মী। তাঁরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ব্যাপকভাবে প্রচারণা চালান এবং ভোটারদের কাছে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির অঙ্গীকার তুলে ধরেন।

‎নেতাকর্মীরা জানান, জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে।

‎এই গণসংযোগ অভিযানে উপস্থিত সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ ও আশাবাদ লক্ষ করা যায়। অনেকেই জানান, এলাকার শান্তি, ন্যায় ও ইসলামী নেতৃত্বের প্রতীক হিসেবে তাঁরা দাঁড়িপাল্লা প্রতীককেই সমর্থন করছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com