1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পালিয়ে বিয়ে করলেন ভাই, প্রাণ গেল তরুণের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পালিয়ে বিয়ে করলেন ভাই, প্রাণ গেল তরুণের

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার

 

আশা ছিল স্বপ্নের ইউরোপে পাড়ি জমানো। কয়েকদিনের মধ্যেই কাগজ জমা দেওয়ার কথা। এমন সময় সব শেষ হয়ে গেল অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে। বড় ভাই পালিয়ে বিয়ে করায় মেয়ে পক্ষের হাতে প্রাণ গেল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাদেকুজ্জামান সাদেক নামে এক তরুণের।

বুধবার উপজেলার বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকের বড় ভাই পেশায় পুলিশ কনস্টেবল। সম্প্রতি তিনি পালিয়ে বিয়ে করেন। এই ঘটনার জের ধরে মেয়ে পক্ষের লোকজনের হাতে প্রাণ যায় সাদেক নামে ওই তরুণের।

জানা যায়, এনায়েত আহমেদ সম্পর্কে সাদেকের আপন বড় ভাই। পুলিশ কনস্টেবল পদে চাকরিরত এই তরুণের সঙ্গে গ্রামের এক তরুণীর প্রেম চলছিল। প্রায় দু’মাস ছুটি কাটিয়ে যাওয়ার সময় তরুণীকে সঙ্গে নিয়ে যান এনায়েত। এ ঘটনায় ক্ষিপ্ত ছিল মেয়েবাড়ির লোকজন। বুধবার সন্ধ্যায় এনায়েতের ছোট ভাই কলেজ পড়ুয়া সাদেকুজ্জামান সাদেককে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে মেয়ের পরিবারের লোকজন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনার তদন্ত শুরু করেছেন।

দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা এনায়েত আহমেদ ও সাদেকুজ্জামান সাদেক। বড় ভাই এনায়েত আহমেদ পুলিশের চাকরি নেন দুই বছর আগে। সংসারের টানাপোড়েন দূর হলে সদ্য এসএসসি পাস ছোট ভাই সাদেক স্বপ্ন দেখে ইউরোপ যাওয়ার। ইউরোপের নর্থ মেসোডেনিয়া যাওয়ার কথাবার্তা চলছিল তার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com