1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আবারও আ. লীগ পুনর্বাসিত হচ্ছে: মজিবুর রহমান মঞ্জু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি-জামায়াত দ্বন্দ্বে আবারও আ. লীগ পুনর্বাসিত হচ্ছে: মজিবুর রহমান মঞ্জু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার

 

আওয়ামী লীগের অতীত ‘বাকশালী ও ফ্যাসিবাদী’ রাজনীতি দেশবাসী প্রত্যাখ্যান করেছিল বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিএনপি-জামায়াতের ক্ষমতার দ্বন্দ্বই আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ শৈলকুপার রামচন্দ্রপুর মাঠে দলীয় প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে খালেদা জিয়া এখনও জেলে থাকতেন এবং জামায়াত নিষিদ্ধ দলের মতো চোরা রাজনীতি করত। এক বছর না পেরোতেই দুই বড় দলের আচরণে হতাশ না হয়ে উপায় নেই।

ঝিনাইদহ-১ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমানকে এবি পার্টির তরফে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মো. শাহীন আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আজাদুল ইসলাম আজাদ, রাশেদুল ইসলাম ও জেলা সদস্য সচিব নাজমুস সায়াদাত। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এলাকার গুণীজনদের ক্রেস্ট প্রদান করা হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, পুরোনো রাজনীতি মানেই প্রতিশোধ, প্রতিহিংসা ও ক্ষমতার দ্বন্দ্ব। এর ওপর জনগণের ক্ষোভ থেকেই ২০২৪ সালের গণবিস্ফোরণ ঘটে এবং একটি দলকে সীমান্ত পেরিয়ে পালাতে হয়।

তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, নিয়ম ও ইতিহাস বদলের নির্বাচন হতে হবে। তাহলেই দেশের মুক্তি আসবে।

এবি পার্টি চেয়ারম্যান বলেন, শহীদদের ত্যাগের ‍ফল হিসেবে দেশ ‘ফ্যাসিস্ট’ শাসন থেকে মুক্ত হলেও দুর্নীতি, টেন্ডারবাজি ও মৌলিক অধিকারহীনতার সমস্যা এখনও কাটেনি। তাই জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনকে ‘বাংলাদেশ পরিবর্তনের নির্বাচন’ হিসেবে রূপ দেয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com