1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার কাহালু উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ফ্রি সিএনজি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার কাহালু উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ফ্রি সিএনজি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার

 

বগুড়ার কাহালু উপজেলার সাধারণ মানুষের জন্য ফ্রি সিএনজি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে।
কাহালু উপজেলা প্রেসক্লাব।

এ সেবার লক্ষ্য হলো অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত বা জরুরি পরিস্থিতিতে থাকা দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করা এই সিএনজি অ্যাম্বুলেন্স লক্ষ্য।

শনিবার সকাল দশটায় কাহালু উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সেবার উদ্বোধন কর হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সুজনের উপজেলা সভাপতি মোঃ আব্দুস সাত্তার।
তিনি বলেন, “প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনের জন্য নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুুত। এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা আমাদের মানবিক দায়বদ্ধতারই অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ ইকবাল জিতু,
সহ-সভাপতি আ খ ম আজিজুল হক সহ-সভাপতি সালাম সরদার।
কাহালু উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র,যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান শ্যামল,কার্যালয়ের সহ সাধারণ সম্পাদক আব্দুস সবুর মীর,
দপ্তর সম্পাদক মুরাদ হাসান,
অর্থ সম্পাদক ফজলে করিম বিপ্লব,
হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কুমার দাস,প্রচার সম্পাদক মিনহাজ আহমেদ মিশু,
এবং সদস্যবৃন্দ রুবেল সরদার, কাওসার মিয়া দীপু, মামুনুর রশিদ ও ফেরদাউস আলম সহ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাহালু উপজেলা প্রেসক্লাব সব সময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে।

এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা তারই একটি নতুন সংযোজন।
গ্রামীণ জনগোষ্ঠীর জন্য দ্রুত ও বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোঃ আব্দুস সাত্তার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্রি সিএনজি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করেন।
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কাহালু উপজেলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে চালু থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com