1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার

বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ৬০০পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আজ সোমবার বগুড়া জেলা গোয়েন্দা শাখা, শিবগঞ্জ উপজেলা মেদেনীপাড়াস্থ কান্দুপাড়া তিনমাথা মোড়ে অভিযান পরিচালনা করে, শ্রী পবিত্র রায় (২৫), পিতা শ্রী জগদীশ চন্দ্র রায়, সাং-উত্তর সিন্দুর্না, থানা-হাতিবান্ধা, জেলাঃ লালমনিরহাটকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজাসহ পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

একই দিন বগুড়া শহরতলীর মাটিডালি বিমান মোড়ে মাটিডালী টু সাতমাথা গামী রাস্তায় অভিযান পরিচালনা করে, মোঃ কাজিম উদ্দিন (৪৩), পিতা মৃত আতিক উল্লাহ, সাং- সাতারকুল তালতলা (পিপড়ার টেক), থানা- বাড্ডা, জেলা-ঢাকাকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে বগুড়া শাজাহানপুর থানাধীন পর্যটন মোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে, মোঃ আব্দুল হক (৪৮), পিতা মৃত আব্দুর গফুর, সাং- ছাগলধোরা, থানা-সারিয়াকন্দি, বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও বগুড়া শেরপুর উপজেলার উলিপুর ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন আলিফ ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে, মোঃ আলামিন কবির (৩৫), পিতা মোঃ আব্দুস সামাদ, সাং- চান্দাইকোনা ফকিরপাড়া, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, মোঃ আকবর আলী (৫৫), পিতা-মৃত-সহির উদ্দিন, সাং-ররোয়া পূর্বপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে ৭ গ্রাম হেরোইন ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া সদর, শাজাহানপুর, শিবগঞ্জ ও শেরপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com