1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সেউজগাড়ী ইসকন মন্দিরের গলিতে জনসম্মুখে যুবক খুন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সেউজগাড়ী ইসকন মন্দিরের গলিতে জনসম্মুখে যুবক খুন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার

বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি বগুড়ার মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মালতিনগর এলাকার ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে ২টি মোটরসাইকেল পাওয়া গিয়েছে, একটি হিরো কোম্পানির হাং যার নাম্বার হলো- বগুড়া-ল ১২৭০১২ ও বাজাজ কোম্পানির মালসার এন এস যার নাম্বার- ঢাকা মেট্রো-ল ৪৩৭৪৫৭।

এ ঘটনার পর এলাকায় ভীতিকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে ধারণা তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com