1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা সদরে বিএনপি নেতা পারভেজ মল্লিকের উঠান বৈঠক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা সদরে বিএনপি নেতা পারভেজ মল্লিকের উঠান বৈঠক

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার

 

খুলনা-০৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের বার বার নির্বাচিত সাবেক সভাপতি , বিশিষ্ট বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেছেন, “বিএনপি হলো জনগণের দল। এ দল সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের সার্বিক উন্নয়ন হবে, মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা।”

তিনি আরও বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই—যেখানে মানুষ থাকবে স্বাধীন, কর্মসংস্থান বাড়বে , কৃষক পাবে ন্যায্য মূল্য , তরুণ প্রজন্ম পাবে কাজের সুযোগ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

বিএনপি নেতা পারভেজ মল্লিক মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: রবিউল হোসেন , তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ , তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা দেলোয়ার হোসেন দিলু , তেরখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু , তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান , তেরখাদা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক গোলজার আলম , ইউনিয়ন বিএনপি নেতা আবু খায়ের , তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক ক্ষুদ্র ও কুঠির শিল্প সম্পাদক শেখ লালিম , উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ , বাহার মোল্লা , এনামুল শেখ , মো: আজিজ , চৌধুরী সবুজ , জুয়েল , এনামুল শেখ , আসাবুর রহমান , বাবু চৌধুরী , সাবু শেখ , সোহেল , ছাত্র নেতা মো: জিহাদ শেখ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com