1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের সৈয়দপুরে ৩নং ওয়ার্ড জামায়াতের সেন্টার কমিটি গঠন সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের সৈয়দপুরে ৩নং ওয়ার্ড জামায়াতের সেন্টার কমিটি গঠন সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সেন্টার কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর সামাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক শাহ সুলতান শাকিম, আবু মুসা, ও ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি সরোয়ার জাহান বালা, সেক্রেটারি মেহেদী হাসান মুন, বায়তুল মাল সম্পাদক জাহিদুল ইসলাম দিনার, ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি জয়নাল আবেদীনসহ ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তরুণ প্রজন্মকে আদর্শিকভাবে গঠন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com