
আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের রহমতপুর এলাকার কবরস্থানের সংস্কার কাজে বাধা দিচ্ছেন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এলাকাবাসীদের নামে দিয়েছেন চাঁদাবাজির অভিযোগ।
এলাকাবাসীরা জানান উক্ত গ্রামের আব্দুল হান্নান এর ছেলে আহসান হাবীব, ছাইফুলের ছেলে মোরছালিন, মৃত কবেজ উদ্দিনের ছেলে ইব্রাহিমসহ আরও অনেকে সংস্কার কাজে বাধা প্রদান করেন সেই সাথে নিউজ করিয়ে নিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালে , গনমাধ্যমের কাছে এমনই একটি অভিযোগ করেন রহমতপুর এলাকাবাসী ।
রহমতপুর গ্রামের আলহাজ্ব আকবর আলী জানান কবরস্থান এর দক্ষিণ অংশ নদীতে বিলীন হয়ে যাচ্ছে এলাকাবাসী মিলে উদ্যোগে নিয়েছি সাবেক নদী খনন করে দেওয়ার পর কবরস্থান এর যায়গা বের হবে।
একই গ্রামের মোঃ বনি আমিন জানান আমরা পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখাস্ত করেছি, আমার বাপ দাদাদের আমল থেকে এখানে কবরস্থান আছে সেটা জানি কবরস্থান এর পার ঘেঁষে বয়ে যাচ্ছে হাড়াবতী নামক নদী সেখানেই বিলীন হয়ে যাচ্ছে কবরস্থানের জায়গা বিপাকে পড়েছেন গ্রামবাসী তাই সবাই মিলে সাহায্য সহযোগিতা তুলে কবরস্থান সংস্কারের উদ্যোগ নিয়েছি কিন্তু কিছু অনলাইন পোর্টালে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ উঠেছে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
এদিকে অভিযুক্ত ব্যক্তি মোরছালিন এর কাছে সাক্ষাৎকার নিতে গিয়ে সরজমিনে দেখতে পাওয়া যায় তিনি একজন কীটনাশক ঔষধ ব্যবসায়ী তার কাছে রয়েছে সাংবাদিকের কার্ড তিনি বলেন এই মুহূর্তে আমি কোনো সাক্ষাৎকার দিতে রাজি নয় আহসান হাবীব এর সাথে কথা বলুন,,,
আহসান হাবীব এর সাথে মোঠফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন উক্ত কবরস্থানের আশেপাশে আমার জায়গা নেই গ্রামবাসীরা সন্দেহ করছেন আমাকে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন এ বিষয়ে আমরা অবগত রয়েছি তদন্ত অনুযায়ী খুব দ্রুত এর ব্যাবস্থা গ্রহণ করা হবে।