1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‎কিচক ইউনিয়নে তিন শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন: দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজাগরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‎কিচক ইউনিয়নে তিন শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন: দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজাগরণ

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-২ (শিবগঞ্জ) উপজেলার কিচক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হয় এক ইতিহাস সৃষ্টিকারী ৩০০-এরও অধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন।

‎দাঁড়িপাল্লার প্রতীককে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাতুজ্জামান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার সূচনা করেন।

‎এই শোডাউন যেন পরিণত হয় এক তারুণ্যের উন্মাদনায় ভরা ইসলামী জাগরণের মিছিল।
‎গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে পাড়া, বাজার থেকে মহল্লা—সবখানেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পতাকা ও ইসলামী স্লোগানে মুখরিত হয়ে ওঠে কিচক ইউনিয়নের আকাশ-বাতাস।

‎মোটরসাইকেলের দীর্ঘ সারি যখন কিচকের রাস্তায় গর্জে ওঠে, তখন প্রতিটি জনপদে সৃষ্টি হয় এক অবর্ণনীয় দৃশ্য। মা-বোনেরা, ভাই ও যুবসমাজ ঘর থেকে বেরিয়ে আসে, রাস্তার পাশে দাঁড়িয়ে উল্লাসে স্বাগত জানায় প্রিয় নেতা ও প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামানকে।
‎বৃদ্ধা মায়েরা দোয়া তোলে আকাশের দিকে, তরুণরা উচ্ছ্বাসে বলে ওঠে, “দাঁড়িপাল্লায় ভোট দেব, ইসলামি নেতৃত্ব আনব ইনশাআল্লাহ!”

‎অধ্যক্ষ শাহাদাতুজ্জামানের উপস্থিতিতে শোডাউনটি পরিণত হয় এক ইসলামী ঐক্যের প্রদর্শনীতে। উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল উদ্দিন যিনি বলেন, “আজকের এই তরুণদের মিছিল প্রমাণ করছে, ইসলামপন্থি রাজনীতি এখন আর সীমাবদ্ধ নয় — এটি জনগণের হৃদয়ের ভাষা।”

‎উপস্থিত ছিলেন থানা মজলিসে শুরা সদস্য ও কেয়ারটেকার মাওলানা মোঃ শহীদুল্লাহ, তিনি বলেন ইসলামী নেতৃত্বের পক্ষে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

‎পুরো মোটরসাইকেল বহরের নেতৃত্ব দেন কিচক ইউনিয়নের আমির মোঃ মোফাজ্জল হোসেন, সেক্রেটারি ছাইদুর রহমান।
‎সহযোগিতায় ছিলেন বাইতুল মাল সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ গাজীউর রহমান, সেক্রেটারি মোঃ হৃদয় হাসান, এবং অত্র ইউনিয়নের সকল স্তরের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

‎দিনভর চলা এই শোডাউনে কিচক ইউনিয়নের প্রতিটি জনপদে সৃষ্টি হয় নতুন এক বিশ্বাস, উদ্দীপনা ও ইসলামী জাগরণের হাওয়া।
‎রাস্তার দুই পাশে উৎসুক জনতা দোয়া ও আশীর্বাদে সিক্ত করেন কর্মীদের। তরুণ প্রজন্ম দাঁড়িপাল্লার পক্ষে নিজেদের অঙ্গীকার ঘোষণা করে বলে, “এবার ভোট দেব ইসলামের পক্ষে, ভোট দেব দাঁড়িপাল্লায়!”

‎শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সৌন্দর্যমণ্ডিত এই শোডাউন প্রমাণ করে, কিচক ইউনিয়নের মানুষ আজ ইসলামী রাজনীতির প্রতি দৃঢ়ভাবে বিশ্বাসী।
‎তারা চায় একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে ইসলামই হবে ন্যায়ের পথপ্রদর্শক, এবং নেতৃত্বে থাকবেন সত্যিকারের আমানতদাররা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com