1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার নৌকাডুবি চোমরা গ্রামের মধ্যবর্তী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার নৌকাডুবি চোমরা গ্রামের মধ্যবর্তী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার

 

১০ ই নভেম্বর ~২০২৫ ইংরেজি সোমবার খুলনা জেলার তেরখাদা উপজেলার নৌকাডুবি চোমরা গ্রামের মধ্যবর্তী নদীতে বেলা ২ টার দিকে গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সুত্রে জানা যায় , নৌকাডুবি চোমরা যুব সংঘের উদ্যোগে শীত মৌসুমের শুরুতে শ্রী শ্রী তাঁরকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞাণুষ্ঠান উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয় ।

নদীর দুই পাড়ে শত শত নারী পুরুষ, তরুন তরুনী , যুবক যুবতী , বৃদ্ধ বৃদ্ধার সমাগম ঘটে । নৌকা বাইচ চলা কালে নদীর আশ পাশে ভক্তদের মুহূ মুহূ করতালি তথা নদীর দুই পাড়ে দর্শকেরা মুখরিত হয়ে ওঠে।
নদীর জায়গা সল্পতার হওয়ায় এক সঙ্গে দুটি নৌকার প্রতিযোগিতা হয় ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় রতন বাড়ই এর সভাপতিত্বে সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান পরিচালনা করেন ডা: কিশোর রায় ( নয়ন ) ।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সেক্রেটার মো: গিয়াস খাঁ , সাচিয়াদহ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাফায়েত লস্কর , ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবু লস্কর , মৃম্ময় টিকাদার সহ আরো অনেকে ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বঙ্কিম মালাকার ও পুরষ্কার বড় মনিটর এবং দ্বিতীয় স্থান অধিকার করেন রতন বাড়ই ও ছোট মনিটর পুরষ্কার লাভ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com