1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের কিচক ইউনিয়নে টিআর-কাবিখার বরাদ্দে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও জিয়াউর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের কিচক ইউনিয়নে টিআর-কাবিখার বরাদ্দে নির্মিত সড়ক পরিদর্শনে ইউএনও জিয়াউর রহমান

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২নং কিচক ইউনিয়নে টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দে নির্মিত সলিং ও সিসি ঢালাই রাস্তা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিয়াউর রহমান।

সোমবার সকালে তিনি নির্মাণাধীন রাস্তার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ২নং কিচক ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মণ্ডল এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম।

নির্বাহী কর্মকর্তা জানান, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে, যাতে সাধারণ জনগণ সহজে চলাচল করতে পারে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।

স্থানীয়রা জানান,নতুন নির্মিত এই রাস্তা তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে এবং কৃষিপণ্য পরিবহনে সুবিধা এনে দেবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com