1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সনাতনীদের নিরাপত্তার জন্য বিএনপি একমাত্র দল, অন্য আর দল নেই: মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সনাতনীদের নিরাপত্তার জন্য বিএনপি একমাত্র দল, অন্য আর দল নেই: মির্জা ফখরুল

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আসা করি এইবার সনাতনীরা নিজেদের সুরক্ষার জন্য মা-বোনদের সুরক্ষার জন্য, ভাইদের সুরক্ষার জন্য আপনারা সকলে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি একমাত্র দল যারা আপনাদের সুরক্ষা দিতে পারে অন্য আর কোন দল নেই।

সোমবার (১০ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদরের আখানগর ইউনিয়ন বিএনপি আয়োজিত ঝারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, একটা দল সকলের কাছে ভোট চাচ্ছে খুব। সকলের বাড়ি বাড়ি যাচ্ছে। এবং আমাদের মা-বোনদের বোঝাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আমি তাদের বলতে চাই ভাই আমরা পরিক্ষা দিয়ে পাস করা। আমরা দীর্ঘদিন জনগণের সাথে থেকেছি। তাদের সুখে-দুখে ,আপদ-বিপদে তাদের পাশে থেকেছি। আপনারা কয়েক দিনে এসে মানুষকে ভুল বুঝিয়েন না। আর ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত কইরেন না। আমরা বারবার বলেছি আপনারা দেশকে বিপথে নিয়ে যাবেন না।

পিআর নিয়ে তিনি বলেন, আমরা সারা জীবন প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। এমপি-কে ভোট দিয়ে অভ্যস্ত। আমরা ভোট দিব ব্যাক্তি দেখে। তবে দলকে ভোট দিব এটা আমরা শুনি নাই। তারা বলে পিআর না হলে নির্বাচন করবে না।

তিনি আরোও বলেন, পিআর তো দেশের মানুষ বোঝেই না, পিআর এর ইংরেজি শব্দ তো আরো কঠিন। বাংলায় আনুপাতিক প্রতিনিধিত্ব এটা আরোও কঠিন শব্দ। জনগণ সোজা ভাষায় বুঝে ভোট দিব। ভোট দিয়ে প্রার্থীকে নির্বাচিত করব। এমপি হবে সংসদে যাবে। সেখানে গিয়ে আমাদের সমস্যা গুলোর সমাধান করবে। এবং বিএনপি সেই পথেই যেতে চায়। সেজন্য আমরা বলছি। আমরা অত কিছু বুঝিনা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। এ নির্বাচন পেছানো যাবে না। এ নির্বাচন পেছালে জনগণ মেনে নেবে না।

এ সময় জনগণের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা সবাই সজাগ থাকবেন সচেতন থাকবেন। সব রকমের ষড়যন্ত্রকে আমাদের বানচাল করে দিতে হবে। এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এসময় তিনি আরোও বলেন, ওইযে হাসিনা বেগম। তিনি এখন দিল্লি থেকে লক ডাউন ঘোষণা দিচ্ছেন। তাদেরকেও সাবধান করে দিতে হবে। বাংলাদেশে চক্রান্ত করে ভয় দেখায় কোনো লাব নাই। বাংলাদেশের মানুষ এখন প্রতিরোধে রুখে দাঁড়িয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com