1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে জিসাস জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে জিসাস জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলাপ আলোচনা করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

১১ই নভেম্বর রোজ মঙ্গলবার অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও দলীয় অবস্থান নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সোবাহান পুটু, এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, দিকনির্দেশনা ও করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ নেতৃত্ব ও গণমানুষের সমর্থনে আগামীর আন্দোলন-সংগ্রামে বিএনপি পুনরায় জনগণের আস্থা অর্জন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com