1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কিচক ইউনিয়নে সকালব্যাপী দাওয়াতি কার্যক্রম ও দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কিচক ইউনিয়নে সকালব্যাপী দাওয়াতি কার্যক্রম ও দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার

১৪ নভেম্বর ২০২৫ ভোরের শীতল আবহাওয়া উপেক্ষা করে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কিচক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জুড়ে দাওয়াতি বার্তা প্রচার ও দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিচক ইউনিয়নের নেতাকর্মীরা।

চৌধুরীপাড়া, ধোপাখুর, মল্লিকপাড়া, চান্দারপাড়া, ঠাকুরপাড়া এবং কিচক গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা ঘরে ঘরে যান, মানুষের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিচক ইউনিয়ন সেক্রেটারিসহ স্থানীয় সুধিজনও উপস্থিত ছিলেন। পুরো এলাকার বিভিন্ন রাস্তা, বাড়িঘর ও বাজারপাড়া জুড়ে প্রচার প্রচারণার কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।

এসময় নেতাকর্মীরা জনগণের সামনে দলের বিভিন্ন কার্যক্রম ও অঙ্গীকার তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। সাধারণ মানুষও নেতাকর্মীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অনেকেই তাদের মতামত শেয়ার করেন।

সকালের এই গণসংযোগকে ঘিরে এলাকায় এক ধরনের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। উপস্থিত নেতাকর্মীরা বলেন— জনগণের ভালোবাসা তাদের আগামীর পথচলায় শক্তি যোগাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com