1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যর উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৯ শে নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী নৈহাটি ইউনিয়ন পরিষদ ও আইচগাতী ইউনিয়ন পরিষদ।
খেলায় নৈহাটি ইউনিয়ন পরিষদ ২-০ গোলে আইচগাতী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন যথাক্রমে সালমান ও তামিম।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সালমান। রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন পারভেজ আলম, মোঃ সাইফুল ইসলাম, বিল্পব কুমার সরদার।
খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পিকিং শিকদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিৎ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আইচগাতী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, নৈহাটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, শ্রীফলতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, প্রভাষক বাশির আহম্মেদ লালু, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, ইউপি সদস্য মাসুম শেখ, সাইফুল ইসলাম পাইক, বশির হায়দার পল্টু, রেশমা বেগম, ফাহাদ গাজী প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com