1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইলে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির সদস্য সচিবের বিভিন্ন কর্মসূচি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইলে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির সদস্য সচিবের বিভিন্ন কর্মসূচি

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ২ আসন নড়াইল জেলা সদরের ( আংশিক ) ও লোহাগড়ায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির ( বিএমজেপি ) নড়াইল জেলার সদস্য সচিব রঞ্জন কুমার রায় তিনি তাঁর নির্বাচনী এলাকায় ( নির্বাচনী ইশতেহারে ) ১০০ দিনের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচী।

জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে:

১। বাংলাদেশে প্রথম বারের মতো দৃষ্টিনন্দন দুইটি মডেল মন্দির নির্মাণ এবং প্রতিটি মন্দিরকে কেন্দ্র করে গুরুকুল, বৈদিকগ্রাম ও বৃদ্ধাশ্রম গড়ে তোলা হবে।

২। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন লবণ সহিষ্ণু ধান বীজ ও ড্রাম সিডার পদ্ধতিতে চাষাবাদ করলে ধানের ফলন বৃদ্ধি পায়।
প্রয়োজনে কৃষি গবেষণা ইনস্টিটিউট নির্মাণ করার মাধ্যমে দেশের মানুষের সেবা করা হবে ।

৩। বেকার ছেলে / মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে নতুন নতুন শিল্প কারখানা নির্মাণ করে দেশকে সমৃদ্ধশালী হিসাবে গড়ে তোলা হবে ।

৪। সরকারি ও বেসরকারি অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অর্থাৎ প্রতিটি বাড়িতে একটি করে ফলজ ও বনজ গাছ রোপন করা এবং একটি বাড়ি একটি খামার এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামীণ কৃষি অর্থনীতি টেকসই ও শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে ।

৫। প্রসূতি, বৃদ্ধ ও শিশুদের জন্য আধুনিক স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার মাধ্যমে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে ।

৬। শিক্ষা জাতির মেরুদন্ড। একজন শিক্ষিত মা মানেই একটি শিক্ষিত পরিবার।
এই চেতনাকে সামনে রেখে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে শিক্ষার মান উন্নত করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।

৭। সরকারি অর্থায়নে কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

৮। মন্দির, মসজিদ, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার করা হবে। এছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে ।
কোন অবস্থাতেই সাম্প্রদায়িক অপশক্তিকে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না।
কথায় নয় কাজে প্রমাণ করতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এক সাগর রক্তের বিনিময়ে কেনা আমাদের এই প্রিয় বাংলাদেশ।

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com