1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ২১শে ডিসেম্বর বিকালে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় রূপসার কাজদিয়া শহীদ মনসুর স্মৃতি সংসদ ও মোল্লাহাট মানিক স্মৃতি একাদশ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে শহীদ মনসুর স্মৃতি সংসদ।
খেলার প্রথম ৪ মিনিটের মধ্যেই ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিরাজ ও ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় লিপু পরপর দুটি গোল করে দলকে এগিয়ে নেন।

পরবর্তীতে মানিক স্মৃতি একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় শহিদুল একটি গোল পরিশোধ করেন। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে শহীদ মনসুর স্মৃতি সংসদ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন রেফারি শেখ কামাল হোসেন, সাইফুল ইসলাম ও মুক্তার হোসেন মিঠু। ধারাভাষ্যে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে। গ্রাম, পাড়া ও মহল্লার খেলাধুলার অনুপযোগী মাঠগুলোকে আধুনিক মানের মাঠে রূপান্তর করা হবে।
যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক জাতি গঠনে বিএনপি সবসময় ক্রীড়াবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এটাই বিএনপির রাজনীতির দর্শন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, আরিফুর রহমান, শেখ আনিসুর রহমান আনিস এবং মোল্যা রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর ( চাইনিজ ) এবং সাবেক মেরিন অফিসার ক্যাপ্টেন শেখ আবুল মাসুম।

ঘাটভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হালিম মোল্যার সভাপতিত্বে এবং বিএনপি নেতা দুরুল মোল্যা ও মোঃ রেজাউল্লাহ সরদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক, বীর মুক্তিযোদ্ধা মুজিবর শেখ, মোস্তফা শেখ, জিন্নাত শেখ, আরিফ মোল্যা, আবুল কাশেম কালা, মহিতোষ ভট্টাচার্য, মেজবা মোল্যা, মোল্যা আনিসুজ্জামান, আবদুল্লাহ শেখ, সজীব মেম্বার, তক্বেল মোল্যা, বাবুল সরদার, আলাল মোল্যা, মেশকাত মোল্যা, খায়রুল মোল্যা, সাহাবুর মোল্যা, আদম সরদার, মুক্তাদির বিল্লাহ, তরিকুল ইসলাম রিপন, মহিউদ্দিন লিটু, রেজাউল সরদার, মিন্টু শেখ, শাহিদুল মিনা, বুলবুল মোল্যা ও শফিক মোল্যা প্রমুখ।

এছাড়াও খেলাচলাকালীন সময়ে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাফতুন আহম্মেদ রাজা, সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, বাশির আহম্মেদ লালু, আবুল কালাম, সুলতান মাহমুদ বাদশা, রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, আলামিন, আয়ূব আলী খান, তাহমিদ বাশার তিশাদ, লিমন মাহমুদ, ফেরদৌস, জহির, তাহসিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com