1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া সারিয়াকান্দীর চন্দনা রানী হত্যা মামলার আসামী কাজল চন্দ্র গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া সারিয়াকান্দীর চন্দনা রানী হত্যা মামলার আসামী কাজল চন্দ্র গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার

 

সিপিএসসি বগুড়ার, র‍্যাব-১২ এবং, সিপিসি-২ সাভার, র‌্যাব-৪ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামী শ্রী কাজল চন্দ্র (২৫) কে, ঢাকা সাভার থানার হেমায়েতপুর ঋষিপাড়া এলাকা থেকে গ্রেফতার।

ভিকটিম চন্দনা রানী বিগত ৫-৬ বছর পূর্বে ২০১৯ সালে সারিয়াকান্দি থানাধীন নিজ বলাইল গ্রামে শ্রী বিরেন চন্দের ছেলে নয়ন চন্দ্রের সাথে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামীগৃহে সংসার করা অবস্থায় ভিকটিম চন্দনার চাচাতো দেবর ১নং আসামী কাজলের সাথে প্রেমের সম্পর্ক হওয়ায় চন্দনাকে বিবাহ করার প্রস্তাব দেয়। চন্দানা তাতে রাজী না হওয়ায় ১নং আসামী কাজল সকলের আগোচরে চন্দনার শয়ন ঘরে ঢুকে জোরপূর্বক দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। চন্দনার শ্বাশুড়ী বিষয়টি দেখে ফেলায় চন্দনার সহিত স্বামী নয়নের ডিভোর্স হয়। পরবর্তীতে চন্দনা তার পিতার বাড়িতে বসবাস করতে থাকে। ১নং আসামী কাজল তার নিজ বাড়ীতে চন্দনাকে বিবাহের প্রলোভন দিয়ে একাধিকবার নিয়ে যায়। বিষয়টি চন্দনার খারাপ লাগায় চন্দনা কাজলকে বিবাহ করার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ১নং আসামী কাজল চন্দনাকে বিবাহ করার প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে ৪ মাস স্বামী স্ত্রী হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে অবস্থান করেন। গত ১৪/০৬/২৫ ইং তারিখে চন্দনা ১নং আসামী কাজলের বাড়ীতে গিয়ে অবস্থন করে। আসামীগন চন্দনাকে শরীরিক নির্যাতন করে জোর পূর্বক মুখে এলোমিনিয়াম ফসফরাস বিষ ট্যাবলেট খাওয়াইয়া দিয়ে অপরিচিত সিএনজি যোগে চন্দনাকে তার পিতার বাড়ীতে পাঠিয়ে দেয়। চন্দনার বাবা-মা জানতে পেরে চন্দনাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা চলাকালীন অবস্থায় চন্দনার মৃত্যু হয়। পরবর্তীতে চন্দনার কাকা বাদী হয়ে বগুড়া সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী শ্রী কাজল চন্দ্র (২৫) গ্রেফতার হতে এড়াতে ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় শনিবার ২০ ডিসেম্বর বিকাল আনুমানিক ১৬.০৫ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং সিপিসি-২ সাভার, র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল ঢাকা হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী শ্রী কাজল চন্দ্র (২৫), পিতা-শ্রী জুরেন চন্দ্র, সাং নিজবলাইল, পোস্ট- হাসনাপাড়া, থানা সারিয়াকান্দি, বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com