1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের দাড়িদহ হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

ময়দানহাট্টা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাফিউল ইসলাম রকির সভাপতিত্বে ও যুব নেতা আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, জামায়াত নেতা এডভোকেট সাকিল উদ্দিন প্রমুখ।

বক্তারা তরুণদের দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক যুবকরা অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com