1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় শীতার্ত মানুষের পাশে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় শীতার্ত মানুষের পাশে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শাজাহানপুরের সাজাপুর চারমাথা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আয়োজক হিসেবে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সংগঠন বলে জানানো হয়।

 

অনুষ্ঠানে মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মারুফ বিল্লাহ সিয়ামের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম মোস্তফা।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এম. এ. বাসার রানা। তিনি বলেন, আজকের যুবকরাই সমাজে শান্তি ও শৃঙ্খলার মাধ্যমে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তার প্রমাণ তারা জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে। যুবকদের এই ছোট ছোট উদ্যোগ আগামী দিনে বৃহৎ আঙ্গিকে সমাজকে বদলে দিতে সহযোগিতা করবে। দেশের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় যুবসমাজকে এভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ সোনার, সাজাপুর জাইদাপাড়া জামে মসজিদের খতিব আব্দুর রাজ্জাক এবং সমাজসেবক আব্দুল সাত্তার শাহ।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম, রাশেদুল ইসলাম রনি, ইমরান শাহ, জিহাদ হোসেন, আলী রেজা, রিফাত, কামরুল, আরমান, মারুফসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com