1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় লোটো শোরুমের ম্যানেজার পিন্টু হত্যা মামলার আসামী অভিযুক্ত সজিব - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় লোটো শোরুমের ম্যানেজার পিন্টু হত্যা মামলার আসামী অভিযুক্ত সজিব

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৭ সিপিএসসি চট্টগ্রাম এর যৌথ অভিযানে বগুড়া দুপচাঁচিয়া লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম মূল পরিকল্পনাকারী অভিযুক্ত মোঃ সজিব (৩২)কে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ভাটিয়ারী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত মামলার এজাহারের বর্ণনামতে, ভিকটিম পিন্টু আকন্দ (৩৮), বগুড়া দুপচাঁচিয়া থানাধীন সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহী সুজনের লোটো শোরুমের ম্যানেজার পদে প্রায় ৩ বছর পূর্বে থেকে নিয়োজিত ছিল। গত (২২ ডিসেম্বর) দোকানে ক্রয় বিক্রয় শেষে রাত আনুমানিক ৯ টার ঘটিকায় শোরুম বন্ধ করার জন্য মালামাল ঠিক করা এবং পরিষ্কার করার সময় অজ্ঞাতনামা ৬-৭ জন দুষ্কৃতিকারী শোরুমের ভিতর প্রবেশ করে এবং ভিকটিমের সাথে কথাবার্তার এক পর্যায়ে ভিকটিকে জোরপূর্বক টানাহেচড়া করে শোরুমের সামনে রাখা একটি সাদা HIACE মাইক্রোবাসে তুলে ফেলে। তখন ভিকটিমের চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা ভিকটিমকে অপহরণ করে সাদা HIACE মাইক্রোবাসটি নিয়ে সিও অফিস মোড় থেকে নওগাঁ সড়কের দিকে চলে যায়। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে এসে খোঁজখবর করতে থাকে। সিসি টিভির ফুটেজ বের করে দেখা যায় যে, সাদা HIACE মাইক্রোবাসটির রেজিঃ ঢাকা মেট্রো চ-১৫-৩২৬৮। খোঁজাখোজির এক পর্যায়ে ভিকটিমের পরিবার জানতে পারে যে, বগুড়া আদমদিঘী থানার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ হতে কোমরপুরগামী পাকা রাস্তার উপর জনৈক মোঃ তোফাজ্জল হোসেন এর পুকুরের উত্তর পাশে উক্ত সাদা HIACE মাইক্রোবাসে অপহরণকারীরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। উক্ত স্থানে গিয়ে দেখা যায় ভিকটিমের নাকে মুখে সাদা স্কচটেপ লাগানো এবং শোয়ানো অবস্থায় দু-হাত উপরের দিকে দেয়া আছে এবং নাক দিয়ে সামান্য রক্ত বের হচ্ছে।

গত ২২/১২/২০২৫ তারিখের ১১.৫০ ঘটিকার পূর্বেই যে কোন সময় ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে ভিকটিমের লাশের সুরতহাল প্রস্থুত করে এবং ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করে।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৪ তারিখঃ ২৩/১২/২০২৫ ধারাঃ ৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর থেকেই অজ্ঞাত আসামীগণ পলাতক ছিলেন।

ঘটনার রহস্য উৎঘাটনের জন্য র‍্যাব-১২ সিপিএসসি বগুড়া তদন্ত শুরু করে, তদন্তের এক পর্যায়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং পুলিশের মাধ্যমে প্রাপ্ত সন্দিগ্ধ কিছু অভিযুক্তের প্রতি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৯ ডিসেম্বর) র‍্যাব -১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৭ সিপিএসসি চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত অন্যতম মূল পরিকল্পনাকারী অভিযুক্ত মোঃ মোঃ সজিব (৩২), পিতা মোঃ শাহাবুদ্দিন মন্ডল, সাং-ডিম শহর, থানাঃ ধুপচাঁচিয়া, জেলাঃ বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com