1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
র‍্যাব-১২ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ মামুন শেখ গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

র‍্যাব-১২ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ মামুন শেখ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং সিপিসি-৩ ফরিদপুর, র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ মামুন শেখ (২২) কে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাইল স্কুল পাড়া থেকে গ্রেফতার।

অভিযুক্ত মোঃ মামুন শেখ (২২) পিতা মোঃ ইসলাম শেখ, সাং পানাইল, থানা আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর এর সাথে ভিকটিম (১৯) মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। উক্ত পরিচয়ের সুত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে আসামী ভিকিটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ মে ২০২৫ ইং তারিখ অপহরণ করে ঢাকায় নিয়ে আসামীর পরিচিত ব্যক্তিকে মৌলভী পরিচয় দিয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাক দেনমোহর নামার কথা বলে মোহরানা সুস্থিরে কাবিন নামার কথা বলে ভিকটিমের সাক্ষর নিয়ে ভিকটিমের সাথে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় ৪ মাস সংসার করে। উক্ত বিবাহের কাবিননামার বিষয় ভিকটিম ও তার পিতা মাতা জানতে চাইলে আসামী মোঃ মামুন শেখ (২২) ভিকটিমকে বিবাহ করে নাই বলে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বাদীনির পিতার বাড়ি হতে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-০৬ তারিখ-১ নভেম্বর ২০২৫; জি আর নং-৮৭৩ তারিখ-১ নভেম্বর ২০২৫; ধারা-নারী ও শিশু নির্ঘাতন দমন আইন ২০০০ এর ৯(১)। সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ মামুন শেখ (২২) গ্রেফতার থেকে এড়াতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাইল স্কুল পাড়া অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, গত বুধবার সন্ধ্যা র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং সিপিসি-৩ ফরিদপুর, র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাইল স্কুল পাড়া অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১ নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মামুন শেখ (২২) পিতা মোঃ ইসলাম শেখ, সাং-পানাইল, থানা আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com