
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ৩রা জানুয়ারি (শনিবার) সকালে খুলনার রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।
রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রূপসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব শফিকুল ইসলাম,আইসিটি দপ্তরের রাসেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।