1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নির্বাচনী আচরণ বিধি পর্যবক্ষেণে এসি ল্যান্ড নুরুন্নবী, অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নির্বাচনী আচরণ বিধি পর্যবক্ষেণে এসি ল্যান্ড নুরুন্নবী, অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার

 

৫ ই জানুয়ারি বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী গতকাল বিকেলে উপজেলা সদরের কাটেঙ্গা ও জয়সেনা বাজার এলাকা ও আশপাশ এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণকালে সহকারী কমিশনার এস এম নুরুন্নবী বিভিন্ন স্থানের দেয়ালে, গাছে, বৈদ্যতিক পিলারে এবং বিভিন্ন স্ট্যান্ডে লাগানো অননুমোদিত পোস্টার ও ব্যানার অপসারণ করেন।
উপজেলা সহকারী কমিশনার এস এম নুরুন্নবী জানান, নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে গিয়ে বিভিন্ন স্থানে দেয়ালের গায়ে, বিদ্যুতের পিলারে, স্ট্যান্ডে এবং গাছে টাঙ্গানো দেখা যায় অননুমোদিত পোস্টার, প্যানাপ্লেক্স ও ব্যানার।
যা অপসারণ করা হয়। তিনি বলেন, এদিনে কাউকে কোনো জরিমানা বা দন্ড প্রদান করা হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com