1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই: হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই: হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার

 

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই।

তিনি অমর হয়ে বেঁচে থাকবেন সমগ্র বাঙালি জাতির হৃদয়ে।
তাঁর জানাজায় মানুষের ঢল প্রমাণ করে, তিনি মানুষের মণিকোঠায় কতটা গভীর জায়গা করে নিয়েছিলেন।

তিনি বলেন, অবহেলিত রূপসা উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি সরকার প্রয়োজন। ধানের শীষ প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক চেষ্টা করবো। আমার রাজনৈতিক জীবনে আমি যেভাবে পেরেছি সবসময় আপনাদের পাশে থেকেছি, আগামীতেও থাকবো।
আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি সরকার গঠন হলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে খাল খননের উদ্যোগ নেওয়া হবে।
আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ রূপসা গড়ে তুলবো।
তিনি ৫ ই জানুয়ারি বাদ আছর আইচগাতী ইউনিয়নের ৩নং মিলকী-দেয়াড়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক স্বজল , জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, শেখ আলী আজগর, এম এ সালাম, মোল্যা রিয়াজুল ইসলাম, শাহানুর রহমান আরজু, জেলা তাঁতিদলের আহবায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার প্রমুখ।

মিলকী দেয়াড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান মনিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শেখ আবু সাইদ, সরদার ফরিদ আহম্মেদ, আবুল হাসনাত হাসান, রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, শাহজামান প্রিন্স, খান সিরাজুল ইসলাম পরাগ, মো. শিহাবুল ইসলাম, উত্তর রূপসা ছাত্রদলের আহ্বায়ক হৃদয় আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুল্লাহ।

এর আগে আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে রূপসা উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজাপুর সালেহিয়া ইউসুফিয়া মাদ্রাসায় শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com