
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশ গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসা, রাজনৈতিক সহিংসতা এবং আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) মামলার আসামিসহ মোট ২১ জন নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ও রাতে মাদক কেনাবেচা, অবৈধ অস্ত্র রাখা, রাজনৈতিক মামলা এবং বিভিন্ন মামলার আদালতের ওয়ারেন্টে গ্রেফতারকৃত সংখ্যা: নারী ও পুরুষ মিলিয়ে মোট ২১ জন।
গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গাবতলী মডেল থানা সূত্রে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।