1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক জেলা শাখা কমিটির উদ্যোগে গণতন্ত্রের মা, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ই জানুয়ারি রোজ শনিবার, বাদ জোহর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ, আহ্বায়ক—বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা শাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মহসিন, পরিচালক—শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, অধ্যক্ষ ডাঃ ওয়াদুদুল হক তরফদার নাহিদ, পরিচালক—শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সহকারী অধ্যাপক ডাঃ এম. এ. ওয়াহেদ, সদস্য সচিব—বি.এম.এ বগুড়া জেলা শাখা, সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, সদস্য—বি.এম.এ বগুড়া জেলা শাখা এবং ডাঃ রাশেদুল ইসলাম রনি, সদস্য—বি.এম.এ বগুড়া জেলা শাখা।

এছাড়াও বগুড়ার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস নসিব হওয়া এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে আয়োজকরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com