1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোনো অন্যায়কারীকে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রক্ষা করা যাবে না: আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোনো অন্যায়কারীকে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রক্ষা করা যাবে না: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার

 

খুলনা–৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। বিগত ১৭ বছর ধরে এই দেশে কোনো গণতন্ত্র ছিলো না, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার গঠনের ঐতিহাসিক সুযোগ এসেছে।

তিনি বলেন, আপনারা রূপসার মানুষ ঐক্যবদ্ধ থাকুন এখানে সকল দলের রাজনীতি থাকবে, রাজনীতি যার যার, কিন্তু আমাদের রূপসা সবার। এই জনপদ কোনো দল বা গোষ্ঠীর নয়, রূপসা এ এলাকার সাধারণ মানুষের।

তিনি আরও বলেন, অন্যায়কারী যে দলেরই লোক হোক না কেন, তাকে দলীয় পরিচয়ে বিচার করবেন না, তাকে অন্যায়কারী হিসেবে বিচার করতে হবে। যারা এতদিন মানুষের উপর জুলুম করেছে, দুর্নীতি করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কোনো অন্যায়কারীকে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রক্ষা করা যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতেই বিএনপি আন্দোলন করে যাচ্ছে।

আজিজুল বারী হেলাল আরও বলেন, দেশের আপামর জনগণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি সাধারণ, অসহায় ও মেহনতি মানুষের কথা ভেবে আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য ৮টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবার, কর্মসংস্থান, শিল্প কারখানা, যোগাযোগ, আইন ও বিচার। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে এই ৮টি খাতকে শক্তিশালী করেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি এসব কথা বলেন ১২ ই জানুয়ারি ( সোমবার ) রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের অচিনতলা মাদ্রাসা আয়োজিত মাদ্রাসা প্রাঙ্গণে ও নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা সুপার মাওঃ জাহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, আনসার আলী বিশ্বাস, রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মাওঃ যোবায়ের আহম্মেদ নাঈম, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ শফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান বেলাল, বনি আমিন সোহাগ, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,জাহিদুল ইসলাম রবি, মাসুম বিল্লাহ, কবীর শেখ, মহিলাদল নেত্রী মনিরা বেগম, যুব মহিলাদল নেত্রী শারমিন আক্তার আঁখি, যুবদল নেতা মুন্না সরদার, মীর ফিরোজ, রাজু দাস,শাহজামান প্রিন্স, মাঈনুল হাসান, আজিজুর রহমান, নুরুল আমিন পাপ্পু, জান্মাতুন নাঈম।

এরপর আজিজুল বারী হেলাল নৈহাটী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কর্নপুর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ রবিউল ইসলাম। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হালিম মোড়ল ও মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মহসিন শেখ, আলমগীর হোসেন, মুসা শেখ, আজগর শেখ, নিজাম উদ্দীন টিটো, শরীফ শেখ, তানভির রহমান, লোকমান হাকিম, ইউসুফ শেখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com