1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বগুড়ার নাজমুল হাসান নেহাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বগুড়ার নাজমুল হাসান নেহাল

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার

গতকাল সোমবার রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের যৌথ স্বাক্ষরে সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত এই কমিটিতে সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে অন্তর্ভুক্ত হয়েছেন বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার সাবেক সমন্বয়ক নাজমুল হাসান নেহাল।

নতুন এই কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় কাঠামো আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় কমিটিতে নাজমুল হাসান নেহালের অন্তর্ভুক্তিকে বগুড়া জেলার ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

নাজমুল হাসান নেহাল দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ধারাবাহিকভাবে সরব ছিলেন। তার এই সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় নাজমুল হাসান নেহাল বলেন, “কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব। ছাত্র অধিকার পরিষদের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচিকে সামনে রেখে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।” তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের নেতারা মনে করছেন, নতুন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ছাত্র অধিকার পরিষদ আগামী দিনে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থী সমাজের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com