1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে অম্লান থাকবেন: দিঘলিয়ায় আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে অম্লান থাকবেন: দিঘলিয়ায় আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার

 

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক। মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আপোষহীন নেতৃত্বের কারণেই তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি আজীবন মানুষের হৃদয়ে অম্লান থাকবেন এমন নেত্রী বাংলাদেশে আর জন্ম নেবে না।

তিনি বলেন, মহান আল্লাহ যাকে সম্মান দেন, সেই সম্মান কেউ কেড়ে নিতে পারে না। ফ্যাসিস্ট মাফিয়া সরকার নানা ষড়যন্ত্র ও অপচেষ্টার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে অসম্মানিত করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সেই অপশক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছিলেন বাংলাদেশ ছাড়া তাঁর আর কোথাও থাকার জায়গা নেই। এই দেশ ও দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের কথা বলে শেষ করা যাবে না।

আজিজুল বারী হেলাল আরও বলেন, বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছেন, ততবারই তিনি নারীদের ক্ষমতায়ন ও সমাজকল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন।
তাঁর হাত ধরেই বাংলাদেশে প্রথম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। চালু হয় বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। তাঁর জানাজায় ঢাকা শহরের মানুষের ঢলই প্রমাণ করে তিনি কেবল একটি দলের নন, ছিলেন সমগ্র জাতির নেত্রী।
তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
আপনারা আমাকে আপনজন ভেবে দোয়া ও সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার ( ১৫ ই জানুয়ারি ) দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রথমে তিনি দিঘলিয়ার মহিষদিয়া মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভায় অংশ নেন। পরে গাজীরহাট বণিক সমিতির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, বিএনপি নেতা রকিব মল্লিক, নাজমুল মোল্লা, মনির মোল্লা, মোজাম্মেল শরিফ, কুদরতি এলাহী স্পিকার, মিঠু মোল্লা, আব্দুল কাদের জনি, মুকিত মল্লিক, বাদশা গাজি, বেলাল মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com