1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার

বগুড়ার সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিন গত রাত থেকে আজ বৃহস্পতিবার বগুড়া জেলার ৩টি উপজেলার ৫টি স্থানে অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর শাকপালা এলাকা থেকে ফিরোজ পোদ্দারকে ও পরে শাজাহানপুর উপজেলার ওমরদিঘী এলাকা থেকে রায়হান আলী রানাকে আটক করা হয়।

তাদের তথ্য অনুযায়ী বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের একটি নির্মাণাধীন বাড়ী থেকে একটি নয় মিলিমিটারের রিভলভার, ৫টি দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে। সেনাবাহিনীর দাবী অনুযায়ী,

গ্রেফতার ১ জনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com