1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের প্রেরণা: হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের প্রেরণা: হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার

 

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর বাংলাদেশ যখন রাজনৈতিক অনিশ্চয়তা ও অভিভাবকহীনতার গভীর সংকটে নিমজ্জিত ছিল, ঠিক সেই কঠিন সময়ে জাতির প্রয়োজনে রাজনীতির ময়দানে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন বেগম খালেদা জিয়া।

নেতৃত্বের অভাবে যখন দেশ দিশেহারা, জনগণ হতাশ ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, তখন তিনি দেশ ও মানুষের কল্যাণের কথা ভেবে নিজের জীবনের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে রাজনীতির ভার গ্রহণ করেন। তিনি শুধু একটি দলের নেতৃত্ব দেননি, বরং সমগ্র জাতিকে নতুন করে পথ দেখিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন।
দুঃসময়েও জনগণের পাশে দাঁড়িয়ে তিনি আপামর জনসাধারণের মনে জাগিয়েছিলেন নতুন আশার আলো, যুগিয়েছিলেন বেঁচে থাকার সাহস, সংগ্রামের শক্তি ও আগামীর স্বপ্ন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা খুঁজে পেয়েছিল। তার সততা, দেশপ্রেম ও দৃঢ় মনোবল জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। তিনি কখনো আপস করেননি অন্যায় ও স্বৈরাচারের সঙ্গে। মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও আপসহীন।
আজও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের প্রেরণা। তাঁর নেতৃত্ব ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে চলার সাহস জোগাবে।

তিনি ২১ শে জানুয়ারি ( বুধবার ) বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট বাজারে খুলনা জেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বিএনপি পরিবার আয়োজিত শিকদার পাড়ায় এবং টিএসবি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

পালেরহাট দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদল আলম লোটাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিশিষ্ট শিল্পপতি শামীম আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব জাকির হোসেন জমাদ্দার।

খুলনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু শেখের সঞ্চালনায় বক্তৃতা উপস্থিত ছিলেন এ্যাড শহিদুল ইসলাম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, জেলা যুবদল নেতা আয়ূব মোল্যা,মমিনুর রহমান সাগর,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, বিএনপি নেতা শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন ইজারাদার, যুবদল নেতা শাহ জামান প্রিন্স, সেলিম চৌধুরী, আনোয়ার গাজী, নিয়াম মল্লিক, জামাল শেখ, জাহিদ হালদার, আঃ সালাম, ওয়াসিম শেখ, শাহাজান হালদার, নবিদুল ইসলাম প্রমূখ।

এরপর তিনি ঘাটভোগ ইউনিয়নে আলাইপুর বিএনপি পরিবার আয়োজিত শিকদার পাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শামীম শিকদার এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা এসএম জাহিদুর রহমান মিন্টু ও রউফ শিকদার।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক, মহিতোষ ভট্টাচার্য,আবুল কাশেম কালা,প্রকৌশলী আমিনুল ইসলাম, স,ম হাসিবুর রহমান, মোকাররম হোসেন,উপজেলা যুব মহিলাদল নেত্রী শারমিন আক্তার আঁখি,বিউটি পারভিন,খায়রুল আলম খোকন, মুস্তাইন শিকদার প্রমূখ।
এছাড়া তিনি মাগরিব বাদ টিএসবি ইউনিয়ন বিএনপি আয়োজিত আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

ইউনিয়ন সার্চ কমিটির সদস্য কাজী আঃ হাকিমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, খন্দকার শরিফুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, বনি আমিন সোহাগ, শামীম হাসান, মাসুদ খান, মুন্না সরদার, খান আলিম হাসান, ফিরোজ মাহমুদ, নজরুল শেখ, বাবুল শেখ,জিএম মাসুদ,যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন,সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, ছাত্রদল নেতা এসএম আবু সাঈদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাঈম আহম্মেদ বিএনপি নেতা শওকত আলী, জাহাঙ্গীর হালদার, মোঃ কামরুজ্জামান, আকতার শেখ, জাকির শেখ, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, রাজু কুমার দাস, মনিশংকর, জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান, বলরাম নন্দী, আবুল কাশেম, ফারুক আহমেদ, নাসিম শেখ, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, মোশাররফ কাজী, সুজন শেখ, মামুন শেখ প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com