1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলালের গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলালের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার

 

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আজ ২৫ শে জানুয়ারি ( রবিবার ) সকালে খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় গণসংযোগ করেন।

আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

এসময় আজিজুল বারী হেলাল বলেন, রূপসা, তেরখাদা, দিঘলিয়ার মানুষ শান্তি, উন্নয়ন ও সুশাসন চায়। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ বঞ্চিত হয়েছে।
ইনশাআল্লাহ নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করবো এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল ও আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, মোল্যা জাহিদ হোসেন, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, মিকাইল বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, সরদার ফরিদ আনোয়ার, ফেরদৌস আহম্মেদ, নিয়াম মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব লিটন হাওলাদার, জুয়েল মল্লিক, শাহিন শিকদার, মো. আরিফ সরদার, মহিউদ্দিন রায়হান, জাফর, আশিকুর রহমান, জাহাঙ্গীর খা ও ইউনুচ সরদারসহ দলীয় নেতৃবৃন্দ।

এর আগে তিনি তার নির্বাচনী কার্যালয়ে তাবলীগ জামাতের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিকট দোয়া কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com