1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনায় পরিবেশ দূষণের অভিযোগে রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনায় পরিবেশ দূষণের অভিযোগে রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার

 

খুলনার রূপসায় জয়পুর গ্রামে পরিবেশ দূষণের অভিযোগে মুরগির খামার ( ফার্ম ) বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী একাধিক পরিবার।
২৬ শে জানুয়ারি ( সোমবার ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, রূপসার রামনগর গ্রামের আফসার হাওলাদারের ছেলে মশিউর রহমান হাওলদার। কয়েকমাস আগে এলাকা থেকে উনি বিতাড়িত হয়ে জয়পুর গ্রামে হাফিজ মাস্টার সড়ক সংলগ্ন এলাকায় এসে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে গড়ে তুলেছেন বিশাল মুরগির খামার ( ফার্ম ) ।
খামারে বর্জ্যের দুর্গন্ধে আশপাশে লোকজন বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে। এতে পেটের পীঁড়ায় ভুগেছেন অনেকে। ভূক্তভোগী মহল খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তাকে বারবার বললেও বিষয়টি আমলে না নিয়ে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন খামার ব্যবসা।

এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন জয়পুর গ্রামের বাসিন্দা বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসা শিক্ষক মোঃ হাফিজুর রহমান, মোঃ এমদাদুল হক ও নিলুফা বেগম।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলেন, ‘পরিবেশ নষ্ট করে মুরগির খামার স্থাপন করা যাবে না। বিষয়টা খুবই দুঃখজনক। সরেজমিন তদন্ত পূর্বক উভয় পক্ষের উপস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com