1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা-৪ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের তেরখাদায় গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা-৪ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের তেরখাদায় গণসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার

খুলনা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন ২৬ শে জানুয়ারি ( সোমবার ) তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।

এদিন তিনি হাড়িখালি বাজার, আটলিয়া, নাচুনিয়া ও সাচিয়াদাহ এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন। একই সঙ্গে তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে তিনটি পুরুষ ও মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক ও পথসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শুরা সদস্য অধ্যাপক এনামুল হক, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দীন, খেলাফত মজলিস তেরখাদা উপজেলা সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা আমীর মাওলানা হাফিজুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ নাহিদ হাসান।
এছাড়া যুব শক্তির সহ-সমন্বয়ক হাফেজ আবুল কাশেম, এনসিপি যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ হোসেন, শ্রমিক শক্তির জেলা সদস্য মুহাম্মদ আসগার, ছাত্রনেতা মোহাম্মদুল্লাহ হাফেজি, ইসরাফিল, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদীসহ বিভিন্ন আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com