1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গরিব ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য: হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গরিব ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য: হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার

 

খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সবসময় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি, বিএনপিও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না।

সমাজে এসব অপকর্মের কোনো ঠাঁই নেই। যেখানে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক কারবার সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
শহর ঘেরা এই দিঘলিয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন জরুরি। উন্নত ও টেকসই রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এসব খাতে উন্নয়ন হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারলে দিঘলিয়া উপজেলার কৃষক, শ্রমিক, জেলে ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে গরিব ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নই হবে তার রাজনীতির প্রধান লক্ষ্য।

এসময় তিনি দিঘলিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি ২৯ শে জানুয়ারি ( বৃহস্পতিবার ) বিকালে খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে তার নির্বাচনী পথসভায় একথা বলেন। এরপর তিনি ফরমাইস খানার ৭ নম্বর ওয়ার্ডে, দৌলতপুর খেয়াঘাটে এবং দিঘলিয়া ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, বিএনপি নেতা রকিব মল্লিক, মোজাম্মেল শরিফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা,
রেজাউল ইসলাম রেজা, মো:রয়েল, হাসিবুর রহমান সাদ্দাম, কুদরতি ইলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, টুটুল, হিমেল গাজী, মেহেদি, রফিকুল ইসলাম বাবু, কামাল হোসেন প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com