1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় বিসিবির পরিচালকদের সংবর্ধনা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় বিসিবির পরিচালকদের সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার

 

রূপসায় খুলনা ক্রীড়া পরিবার আয়োজিত বিসিবির পরিচালকদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ৩০ শে জানুয়ারি (শুক্রবার ) বিকালে রূপসা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ক্রিকেটার, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বিসিবির পরিচালক,বিশিষ্ট কন্ঠশিল্পী আসিফ আকবর, বিসিবির পরিচালক খান জুলফিকার আলি জুলু, সাবেক ক্রিকেটার, বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক রাজ।

আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাকির হোসেন হাওলাদার।
অগ্রদুত ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেটার শেখ আলী আজগরের সভাপতিত্বে ও খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার মল্লিক আঃ সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন
খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, সমাজসেবক মঈনুল ইসলাম জমাদ্দার,বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, সাবেক ক্রিকেটার শাহ হাসিব হোসেন টিংকু, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বেলাল, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা প্রমূখ।
এর আগে উক্ত মাঠে সাবেক কৃতি ক্রিকেটাররা একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এসময় শতশত দর্শক কৃতি খেলোয়াড়দের খেলা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে রাতে উক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে কণ্ঠশিল্পী আসিফ আকবর সহ খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com