
বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে কিশোরগঞ্জ থেকে আগত কামাল হোসেন বগুড়া একটি অসাধু চক্রের যোগসাজসে বগুড়া অর্থঋণ আদালতে শতাধিক নিলাম জালিয়াতির ঘটনা ঘটিয়াছে। ওই সকল মোটা অংকের নিলাম মামলাগুলি নামকা মূল্যে ক্রয় করে নিয়ে অধিকাংশ ভূমি মালিককে সর্বস্বান্ত করেছে।
নিলাম নিয়ম অনুসারে ব্যাংকের নিকট বন্ধকী সম্পত্তি ওপেন নিলামের মাধ্যমে সর্বোচ্চ মূল্যে বিক্রয় করে ব্যাংকের পাওনা টাকা বুঝে নিয়ে অবশিষ্ট টাকা ভূমি মালিকের নিকট হস্তান্তরযোগ্য। কিন্তুু নিলাম জালিয়াতির খলনায়ক ভূমি মালিকের স্বার্থ উপেক্ষা করে কতিপয় অসাধু ব্যাংক ম্যানেজার (ডিলিংক অফিসার) কে ম্যানেজ করে নিজের স্বার্থ বহাল রেখে কাজ করছেন। বিগত বিচারক মোহাম্মদ হোসেন আলীর সময়ে সে এই কর্মকান্ডগুলো বেশী করেছে। জনমনে প্রশ্ন কামালের এই শক্তির উৎস কোথায়?