1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রতন গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রতন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার

 

বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ রতন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া সদর থানাধীন মালতিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় বগুড়া সদর থানার ঠনঠানিয়া কোচ টার্মিনালের টিআর ট্রাভেল কাউন্টারে গিয়ে রতন ও তার সহযোগীরা চাঁদা দাবি করে। টাকা দিতে দেরি করায় কাউন্টারের বুকিং মাস্টার মোঃ রইচ উদ্দিনকে ধারালো দা দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মোঃ আজাদুল হক উজ্জল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে রতন পলাতক থাকায় তাকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি চৌকস দল মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মোঃ রতনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com