1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এর দুটি পৃথক অভিযানে চাঞ্চল্যকর বগুড়া গাবতলী থানা এলাকায় বেদে সম্প্রদায়ের মোঃ শাকিল (২৫) হত্যা মামলার এজাহার নামীয় ৬ নং পলাতক আসামী মোঃ নাঈম ইসলাম (২১) এবং ৭ নং পলাতক আসামী মোঃ তৌফিক (২৩) কে গ্রেফতার।

সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, বগুড়া গাবতলী থানার মামলা নং-৪, তারিখ- ১১ ডিসেম্বর, ২০২৫। ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ৬নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ নাঈম ইসলাম (২১) গ্রেফতার এড়াতে বগুড়া গাবতলী উপজেলা প্রথমারছেও এলাকায় এবং একই মামলার ৭নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ তৌফিক (২৩), সোনাপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ভোর ৬ টার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া গাবতলী উপজেলা প্রথমারছেও এবং সোনাপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার ৬ নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ নাঈম ইসলাম (২১), পিতা মোঃ টুলু মিয়া, সাং-প্রথমারছেও, এবং ৭ নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ তৌফিক (২৩), পিতা আব্দুল সালেক মিয়া, সাং-সোনাপুর, উভয়ের থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া গাবতলী থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com