1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া কাহালুতে অচেনা অতিথি: পথভ্রষ্ট হনুমান দেখতে মানুষের ভিড় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া কাহালুতে অচেনা অতিথি: পথভ্রষ্ট হনুমান দেখতে মানুষের ভিড়

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার

 

বগুড়া জেলার কাহালু পৌর এলাকায় হঠাৎ একটি হনুমানের আবির্ভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পথ ভুলে লোকালয়ে চলে আসা প্রাণীটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় প্রথম হনুমানটিকে দেখা যায়। গাছে কখনও বিদ্যুতের খুঁটিতে, কখনও বাড়ির ছাদে বসে থাকতে দেখা যায় তাকে। প্রাণীটিকে দেখতে আশপাশের বাসিন্দারা ভিড় করেন এবং অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, “আমরা আগে কখনও এখানে হনুমান দেখিনি। হঠাৎ করে দেখে সবাই অবাক হয়ে গেছি।”
বিশেষজ্ঞদের ধারণা, পাশ্ববর্তী বনাঞ্চল বা অন্য কোনো এলাকা থেকে খাবারের সন্ধানে বা পথ ভুলে প্রাণীটি লোকালয়ে চলে আসতে পারে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাণীটিকে বিরক্ত না করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রয়োজনে বন বিভাগ এসে প্রাণীটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই একে বিরল ঘটনা হিসেবে দেখছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com