1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অসুস্থ নেতাকর্মীর পাশে জিসাস নেতা আরমান হোসেন ডলার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অসুস্থ নেতাকর্মীর পাশে জিসাস নেতা আরমান হোসেন ডলার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার

বগুড়ায় অসুস্থ রাজনৈতিক সহযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

রোববার (২২ ফেব্রুয়ারি) বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেনের আত্মীয় এবং বগুড়া পৌর শ্রমিক দলের নেতা খোকন হোসেনের সহধর্মিণী অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন—এমন সংবাদ পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান।

সেখানে চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরমান হোসেন ডলার বলেন, “একজন সহযোদ্ধার দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দলীয় রাজনীতির মূল শিক্ষা হলো মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক ঐক্য। মানুষের জন্য রাজনীতি এবং মানবতার জন্য ঐক্য—এই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক দায়িত্ববোধের পরিচয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।

এ সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় নেতাকর্মীরাও রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।

সকলের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। মহান আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন এবং পরিবারকে এই কঠিন সময় মোকাবিলার শক্তি দেন—এ কামনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com