
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল খুলনা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারি) খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের দেবীপুর খানকা জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মোঃ ইয়াকুব আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজ-এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, রূপসা পল্লী বিদ্যুৎ-এর এজিএম এম এ হালিম খান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, বিএনপি নেতা বাবু মোল্যা, হালিম মোড়ল, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, জেলা কৃষকদল নেতা কবীর শেখ, স্বেচ্ছাসেবকদল নেতা মাসুদ খান, জহিরুল হক শারাদ, মাঈনুল হাসান, সালাম মোল্যা, আফসার তালুকদার, মাজহারুল ইসলাম, সাইফুল্লাহ তুহিন, মুসা হাওলাদার, জালাল শেখ, জাহাঙ্গীর মোল্যা, জান্নাতুন নাঈম, মোঃ ফয়সাল মাহমুদ, ইসলাম ফকির, জিএম হিরোক, রাজন শেখ, রাকিব শেখ, ইমরান শেখ, মাহফুজুর রহমান, আবুল কাশেম, মহসিন, মুক্তার শেখ, কালাম, ওমর ফকির হায়দার, মিরাজুল ইসলাম মিরান, সুজন শেখ প্রমুখ।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।