1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৭ বার

আজ রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাসি-খুশি স্টোর নামীয় দোকানের সামনে রাস্তার আদিবা ক্ল‍্যাসিক পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩ বাসের G-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ৬৯৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একটি সাদা প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে লেবেল বিহীন খালি পানির বোতল ১টি এর নিচে একটি লাল রংয়ের টিস্যু ব্যাগের মধ্যে থাঁকি স্কচ টেপদ্বারা মোড়ানো সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ৩টি, ১নং জিপারযুক্ত পলি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ও ২নং জিপারযুক্ত পলি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস, ৩নং জিপারযুক্ত পলি প্যাকেটে অবৈধ মাদজুদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ১৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস, সর্বমোট অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট সর্বমোট ৬৯৫ (ছয়শত পচানব্বই) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত NOKIA TA-1010 নামীয় বাটন ফোন ১টি সিমসহ গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামী হলো, শ্রী শংকর চন্দ্র রায় (৫৭), পিতা মৃত রমেশ চন্দ্র, মাতা মৃত সরলা বালা, সাং-শিংজানি, ডাকঘর-কমলপুর, থানা-গোবিন্দগঞ্জ,
জেলা-গাইবান্ধা।
উপরে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভরিয়া এলাকাস্থ ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে হাসি-খুশি স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর আদিবা ক্ল্যাসিক পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৩-০১০৩ বাসের G-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৬৯৫০ (ছয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ও মোবাইল ফোন ১ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com