1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া ধনুট থেকে নিখোঁজ হওয়া ট্রাকের ৪২০ বস্তা চাল উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া ধনুট থেকে নিখোঁজ হওয়া ট্রাকের ৪২০ বস্তা চাল উদ্ধার

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৫ বার

সীমান্ত এলাকা হিলি থেকে ৬শ’ বস্তা চাল নিয়ে চট্রগ্রামগামী নিখোঁজ হওয়া ট্রাকের ৪২০ বস্তা চাল বগুড়া ধুনট থেকে উদ্ধার।

হিলি সীমান্ত এলাকা থেকে চট্রগ্রামের চাকতায় যাওয়ার পথে উধাও হওয়া ৬শ’ বস্তা চালের মধ্যে ৪২০ বস্তা চাল উদ্ধার করেছে বগুড়া সদর থানা ও ধুনট থানা পুলিশ। গত মঙ্গলবার বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গত (২৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে হিলি সীমান্ত থেকে একটি ট্রাকে (যশোর-ট-১১-২৬০৯) হারুন নামের চালক মালিহা এন্টার প্রাইজের ৬শ’ বস্তা চাল নিয়ে চট্রগ্রামের চাকতায় এর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এদিকে গত (৩ মার্চ) ট্রাকটি যথা স্থানে না পৌছিলে গত ৪ মার্চ ৬শ’ বস্তা চাল নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটে। গত (২৬ ফেব্রুয়ারি) রাতে ট্রাকের চালক হারুন মিয়া ট্রাকসহ মোবাইল ফোন বন্ধ রেখে নিখোঁজ হয়ে যায়। পরে কোম্পানির লোকজন ট্রাক চালকের কোনো সন্ধান না পেয়ে মালিহা এন্টার প্রাইজের ম্যানেজার বগুড়ায় আসেন এবং ট্রাক ভাড়ায় মধ্যস্থতাকারি আজাদ গ্রুপের সাথে যোগাযোগ করার পর উক্ত মালিহা এন্টার প্রাইজের ম্যানেজার শাহিন আলম, বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত উধাও হওয়া চাল উদ্ধারের জন্য, বগুড়া সদর থানার এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানা ও ধুনট থানা যৌথ অভিযান চালিয়ে লুট হওয়া ৬শ’ বস্তার মধ্যে ৪২০ বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হয়।

গত মঙ্গলবার বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ও ধুনট থানার (এসআই) মোঃ ওসমান গণি সঙ্গীয় ফোর্স নিয়ে ধুনট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপরা গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মোঃ সুরুজ মিয়ার বাড়ি থেকে ৩৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াড হরি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ মইনুল মন্ডলের বসতঘর থেকে আরও ৮০ বস্তা চাল উদ্ধার করেন। বর্তমানে উদ্ধারকৃত ৪২০ বস্তা চাল বগুড়া সদর থানা হেফাজতে রয়েছে।

অভিযানকারী বগুড়া সদর থানার উপ পরিদর্শক মোঃ মেহেদী হাসান জানান, ৬শ’ বস্তা চালের মধ্যে ইতিমধ্যে সাড়ে ৪শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাঁকী চাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com