
খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ ই মার্চ ( শুক্রবার ) বিকাল ৪টায় খুলনার রূপসা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
রূপসা উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মো. রিজাউল কবির খান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য মো. সেলিম রেজা ও ডা. সাইফুল ইসলাম, টিএসবি ইউনিয়ন আমির অধ্যাপক আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আজিজুল হক, আইচগাতী ইউনিয়ন সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুল কাদের এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. ফিরোজ শেখ।
এছাড়াও অনুষ্ঠানে জামায়াত নেতা মো. আল আমিন, মো. এনায়েত হোসেন, মো. আবু জাফর, মাওলানা অলিউল্লাহ, মাওলানা আব্দুল গাফফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।