1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আজিজুল বারী হেলালের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আজিজুল বারী হেলালের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭১ বার

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার উন্নয়ন করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, ইফতারের আগ মুহূর্তে আমরা তেরখাদা উপজেলার মানুষ এখানে একসাথে বসেছি। তেরখাদার মানুষ শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করে আসছেন।
এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন, তারাও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তেরখাদার উন্নয়নের স্বার্থে সকল মতকে এক পথে রাখতে হবে।
তিনি আরও বলেন, ঢাকাস্থ তেরখাদা উপজেলা সমিতি দুটি রয়েছে এটা দেখে আমি অবাক হই।
কেন দুটি সমিতি হবে? আমরা যদি এক না হতে পারি, তবে আমাদের অনেক অর্জন নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা যেন সবাই এক হতে পারি।

নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সময়ে তেরখাদায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি যে যার রাজনীতি করবে। কিন্তু তেরখাদার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। এ বিষয়ে আমার সহযোগিতা চাইলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।
তিনি আরও বলেন, ইফতারের আগে আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন। তাই আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তেরখাদার মানুষকে ঐক্যবদ্ধ রাখেন।

তিনি ৬ ই মার্চ ( শুক্রবার ) রাজধানীর এলজিআরডি অডিটোরিয়ামে তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর এস এম আবুল খায়ের,বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক শেখ সেলিম।

সন্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন কে এম আলী নেওয়াজ।

সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এস এম নেওয়াজ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা লিয়াকত আলী, শিকদার বদিরুজ্জামান,শেখ ফরিদ, লে: কর্নেল ফেরদাউস উর রহমান, তরফদার সোহেল রহমান, তরফদার আবুল কাশেম, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রনু, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জাকির তালুকদার সহ তেরখাদার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com