1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৫ বার

 

বগুড়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া জেলার শাজাহানপুর থানার খাদাশ ভোলাগাড়ী গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ ওরফে কালাম (৩৯) এবং তার স্ত্রী মোছা. সুফিয়া বেগম (৩২)। এলাকায় মো. আবুল কালাম আজাদ দীর্ঘ দিন ধরে একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল তাদের অবস্থানে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com